শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

চাচাতো ভাইকে গলা কেটে হত্যা 

(বগুড়া) সংবাদদাতা: বগুড়ার গাবতলীতে ব্যাট খেলার জের ধরে চাচাতো ভাই মোবাশ্বিরকে (à§§à§©)  জবাই করে হত্যা করেছে জ্যাঠাতো বড়ভাই। জানা গেছে 

২১ অক্টোবর সোমবার বেলা ১১টায় গাবতলীর নাড়ুয়ামালা গ্রামে এই নিশংসভাবে এই হত্যাকা-ের ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় জনতা হত্যাকারীকে পাকড়াও করে থানায় সোপর্দ করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় এনে মর্গে প্রেরণ করে। একাধিসূত্র জানায়, গাবতলীর নাড়ুয়ামালা গ্রামের শফিকের ছেলে গাবতলী আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের ৬ষ্ট শ্রেণির ছাত্র মোবাশ্বির (১৩) সোমবার বেলা ১১টায় নিজঘরে শুয়ে ছিল। এ সময় তার আপন জ্যাঠাতো ভাই নাবিল আহম্মেদ (১৯) ঘরে ঢুকেই দরজার সিটকিনি লাগিয়ে দেয়। এরপর নাবিল বিছানায় শুয়ে থাকা মোবাশ্বির এর মাথায় ব্যাট দিয়ে ২/৩টি আঘাত করে। পরে চাইনিজ চাকু দিয়ে জবাই করে তাকে হত্যা করে। স্থানীয় লোকজন টের পেয়ে হত্যাকারী নাবিলকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে হত্যাকারীকে হেফাজতে নেয় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ